ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভোক্তাপণ্যের চাপ বেড়েছে, ডিসেম্বরে মূল্যস্ফীতির নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে দেশের ভোক্তা মূল্যস্ফীতি আবারও বাড়ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলছে। দেশের পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরের ৮ দশমিক ২৯ শতাংশের চেয়ে সামান্য বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (০৫ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির এই বৃদ্ধির অন্যতম কারণ।
বিবিএসের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে। নভেম্বর মাসে এটি ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। তবে, গত বছরের একই সময়ে (২০২৪ সালের নভেম্বর) খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ, যা বর্তমানের তুলনায় অনেক বেশি।
খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি বেড়েছে। ডিসেম্বরে নন-ফুড খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা নভেম্বরের ৯ দশমিক ০৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। যদিও গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ, অর্থাৎ বছরের ভিত্তিতে কমেছে।
বিবিএসের এই প্রতিবেদনের ফলে দেখা যাচ্ছে, খাদ্য ও নন-ফুড উভয় খাতেই মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শীতকালীন চাহিদা, শীতকালীন সবজি ও অন্যান্য খাদ্যপণ্যের মৌসুমী প্রভাব মিলিতভাবে এই পরিবর্তনের কারণ হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক