ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এবিবি’র নতুন নেতৃত্বে মাশরুর আরেফিন ও আহসান জামান
নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন। এছাড়া ট্রাস্ট ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও আহসান জামান চৌধুরী সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এবিবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
মাশরুর আরেফিনের ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংকের নেতৃত্বে আছেন। এর আগে তিনি এবিবি’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে সাত মাস দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশে ‘সুইফট মেম্বারস অ্যান্ড ইউজারস গ্রুপ’-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মহাসচিব হিসেবে নির্বাচিত আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন। তিনি ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
এজিএমে সংগঠনের তিনজন ভাইস-চেয়ারম্যানও নির্বাচিত করা হয়েছে। তারা হলেন—প্রাইম ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-র এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও তারেক রিয়াজ খান এবং যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন যমুনা ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। এছাড়া বার্ষিক সাধারণ সভায় ১২ জন ব্যাংকের এমডি ও সিইও-কে এবিবি’র বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?