ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদা জিয়ার শোকবই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শোকবইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাছির উদ্দীন নাছির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোকবই উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রথমে নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়া সম্পর্কে শোকলিপি লিখে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন শোকবইতে স্বাক্ষর করেন।
এ সময় নাছির উদ্দীন নাছির বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে অপরিসীম ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কীভাবে অগ্রগতি সাধন করা যায়, তিনি তা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা যেন খালেদা জিয়াকে নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও অনুভূতি শোকবইতে লিপিবদ্ধ করতে পারেন- সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
এছাড়া আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে আমাদের কাছে মনে হয় যে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে ভারত সরকার একপ্রকার মাথা নত করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান গ্রহণ করা উচিত বলে জানান তিনি।
শোকবইটি একই স্থানে সর্বসাধারণের জন্য আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?