ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
একসঙ্গে জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট শেয়ারগুলোর বিপরীতে মার্জিন ঋণ সুবিধা স্থগিত থাকবে।
ডিএসই সূত্র জানায়, নিয়ম অনুযায়ী সময়মতো এজিএম না করলে কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের বিধান রয়েছে। সেই বিধানের আলোকে এই নয়টি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ক্যাটাগরি অবনমনের আওতায় পড়া কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস. আলম কোল্ড রোল্ড, জেমিনি সী এবং বেস্ট হোল্ডিংস।
এর মধ্যে বেস্ট হোল্ডিংস, জেমিনি সী, আলিফ ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ‘এ’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। অপরদিকে কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, এস. আলম কোল্ড রোল্ড এবং ফু-ওয়াং ফুড ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমিত হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ার ফলে এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকি বাড়বে এবং লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিনিয়োগকারীদের জন্য সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন তারা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা