ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুধবার বন্ধ থাকবে শেয়ারবাজারের সব লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ কারণে দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এই ছুটি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা ও বার্ষিক হিসাবনিরীক্ষার কাজ সমাপ্ত করার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রথা অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ও পঞ্জিকা বছরের শেষ দিনে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকে। তবে ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম এই সময়ে চলমান থাকে। প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো হিসাব মিলানোর জন্য খোলা থাকলেও গ্রাহকরা কোনো লেনদেন করতে পারবেন না।
ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
শেয়ারবাজারের শেয়ার কেনাবেচা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়ায়, ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকে। তবে এদিনও শেয়ারবাজারে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)