ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পুঁজিবাজারে কারসাজি : পাঁচ মাসে ৭২২ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ : গত ৫ মাসে পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ৭২২ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে জরিমানার এক টাকাও আদায় হয়নি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাঁচ ও দীর্ঘসূত্রতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়।
আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুঁজিবাজারের কারসাজি চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয় কমিশন।
এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশনসহ ১১টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম চিহ্নিত হওয়ায় তাদেরকে রেকর্ড ৭২২ কোটি টাকা জরিমানা করে বিএসইসি।
আইন অনুযায়ী আদেশ জারি হওয়ার ৯০ দিনের মধ্যে রিভিশনের সুযোগ রয়েছে। রিভিউতে জরিমানা বহাল থাকলে, সে ক্ষেত্রে হাইকোর্টে রিট করারও সুযোগ পান অভিযুক্তরা।
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘কমিশন আগের জরিমানা যেটা করল সেটা যদি রিভিউতে বহাল রাখে সেক্ষেত্রে হাইকোর্টে রিট করতে পারে এটা একটা তার ফান্ডামেন্টাল রাইট। এ পর্যন্ত সে যেতে পারে। আর এর মধ্যে জরিমানার টাকা যদি আদায় না হয় তাহলে তাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস করা হয়।’
বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, ‘আইনগতভাবে সে যদি হাইকোর্টে একটি রিট করে দেয় তাহলে এটা ঝুলে যাবে। এর অর্থ হলো যে বাজারের ওপর বিনিয়োগকারীদের এক অনাস্থার জায়গা তৈরি হওয়া।’
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘আইন পরিপালন নিশ্চিত করা হবে। আমরা মনে করি, এর মাধ্যমে বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন অনেক বেশি প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে।’
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)