ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
হাদি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সমাজে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার ‘অকুতোভয় যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে হাদির সংগ্রামী ভূমিকা দেশের তরুণদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শরিফ ওসমান হাদির সাহসী ভূমিকা আমাদের সমাজ ও দেশের জন্য অমূল্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তার এই অকাল মৃত্যুতে সমাজ ও রাষ্ট্রের যে ক্ষতি হলো, তা অপূরণীয়।’
উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে