ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ মিশন (ইওএম) পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে এই পর্যবেক্ষক মিশন নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইইউর কূটনৈতিক শাখা ‘দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস’ (ইইএএস)-এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইইএএস জানায়, ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ বা উচ্চ প্রতিনিধি কাজা কালাস আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এই মিশন নিয়োগ দিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস।
প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর ইভার্স ইজাবস বলেন, ‘বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে।’
তিনি আরও বলেন, ‘এই মিশন বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হয়ে থাকবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র