ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
মেডিকেল ভর্তি কবে? মাইগ্রেশনসহ জেনে নিন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সাফ জানিয়ে দিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএ নম্বরের ভিত্তিতে মেধা স্কোর নির্ধারণ করে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ভর্তি সম্পন্ন করার পরই কেবল অনলাইনে কলেজ পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন করতে পারবেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।
এছাড়া ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি জমা দিয়ে এই আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে নির্বাচিতদের সনদ ও প্রমাণক যাচাইয়ের জন্য আগামী ১৮ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। যাচাই-বাছাইয়ে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে মনোনয়ন বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
প্রাপ্য
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা