ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
মেডিকেল-ডেন্টালের ফল পুনঃনিরীক্ষণ শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়ায় এসএমএসের মাধ্যমে আবেদন করে ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এ জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ফি জমা দিয়ে আবেদন করা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আরও জানায়, পুনঃনিরীক্ষণের ফল যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানানো হবে। এ বিষয়ে অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেভাবে করা যাবে ফল পুনঃনিরীক্ষণের আবেদন
টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে প্রথমে একটি এসএমএস পাঠাতে হবে।
প্রথম এসএমএস: DGME RSC Roll Number লিখে পাঠাতে হবে 16222 নম্বরে (উদাহরণ: DGME RSC 1116000)। ফিরতি বার্তায় একটি পিন নম্বর পাওয়া যাবে।
এরপর প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস: DGME RSC YES PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: DGME RSC YES 12345678)। সফলভাবে আবেদন সম্পন্ন হলে ফিরতি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধের প্রাপ্তি স্বীকার জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা