ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
গু'লিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তাকে ঢামেক থেকে সেখানে নেওয়া হয়। রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে, শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাকে তাৎক্ষণিক সিপিআর দেওয়া হয় এবং নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচার করা হয়।
হাদির শরীরে গুলির অবস্থান নিয়ে চিকিৎসকদের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সন্ধ্যায় জানান, অস্ত্রোপচারের সময় মাথার ভেতরে কোনো গুলি পাওয়া যায়নি; সম্ভবত গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে।
তবে এর আগে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, হাদির মাথার ভেতরে এবং কানের আশপাশে গুলি বিদ্ধ অবস্থায় ছিল। ভর্তির সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকলেও পরে রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। বর্তমানে এভারকেয়ারে তার নিবিড় চিকিৎসা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে