ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব প্রার্থীর নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আজ একজন প্রার্থীর ওপর গুলি চালানো হলো, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালন করা হবে।
মওলানা ভাসানীর অবদানের কথা স্মরণ করে ফখরুল বলেন, দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মওলানা ভাসানী। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়।
আগামী নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবেন। নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু