ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পাচ্ছেন ১০ম গ্রেড
নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এখন থেকে ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন।
বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে উচ্চ আদালতের নির্দেশনায় (রিট পিটিশন অনুযায়ী) ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে আদেশ জারি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেলও উন্নীত করার প্রস্তাব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।
চিঠিতে উল্লেখ করা হয়, এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি জানিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও ১০ম গ্রেড নির্ধারণে একমত পোষণ করেছে। বিস্তারিত পর্যালোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নয়নের সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ