ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
৯ম ও ১০ম গ্রেডে অফিসার নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ডুয়া নিউজ : ৯ম এবং ১০ম গ্রেডে যথাক্রমে ‘সেকশন অফিসার’ ও ‘জুনিয়র সিকিউরিটি অফিসার’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
১. পদের নাম: সেকশন অফিসার (আইন উপদেষ্টার অফিস)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩-সহ এলএলবি/এলএলএম ডিগ্রিধারী হতে হবে।
মামলার আরজি প্রস্তুত/ড্রাফটিং/মামলার প্যারা ওয়াইজ তৈরির কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার (যদি থাকে) সব সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
অভ্যন্তরীণ প্রার্থীর গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক সাপেক্ষে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে।
২. পদের নাম: জুনিয়র সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী)
আবেদনের যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা, সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৭৫-সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার (যদি থাকে) সব সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
অভ্যন্তরীণ প্রার্থীর গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক সাপেক্ষে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করবেন যেভাবে: আবেদনপত্রের সঙ্গে দরকারি কাগজপত্র রেজিস্ট্রার, কক্ষ নম্বর ২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি: আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, কক্ষ নম্বর ২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ ডিসেম্বর ২০২৪
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ