ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
৩১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সর্বশেষ নিরীক্ষিত হিসাব বিবরণীতে তাদের আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষকরা। প্রতিবেদনে প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিশেষ জোর, টিকে থাকার অনিশ্চয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝুঁকির উল্লেখ রয়েছে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিরীক্ষা মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
কমিশনের মতে, নিরীক্ষকদের এমন পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে পুরো বাজারকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। তালিকাভুক্ত ৩১ প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি ব্যাংক ও ১২টি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে বিএসইসির করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএসইসি যেসব ব্যাংককে চিহ্নিত করেছে, সেগুলো হলো: এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউসিবি।
এ ছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠানকে কমিশন তালিকাভুক্ত করেছে, সেগুলো হলো: বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্সিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল।
নিরীক্ষকরা রিপোর্ট পর্যালোচনায় যে সমস্যাগুলো তুলে ধরেছেন তার মধ্যে রয়েছে—বড় ধরনের ভুলের ইঙ্গিত দেওয়া প্রতিকূল মতামত, নির্দিষ্ট অংশ নিয়ে সন্দেহ প্রকাশের শর্তযুক্ত মতামত, গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা, চলমান প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে এমন ঝুঁকি।
বিএসইসি জানায়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে যেসব সমস্যা উঠে এসেছে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে নিরীক্ষা প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে কমিশন।
চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে যে, শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষিত প্রতিবেদন তারা নিয়মিত খতিয়ে দেখে। এসব প্রতিবেদনে যে অনিয়ম ও ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে, তা বাজারের স্বচ্ছতা ও আস্থার জন্য হুমকি হতে পারে। তাই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া জরুরি।
কমিশন অনুরোধ করেছে, সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে চিহ্নিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে