ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের জিও জারি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনসহ বাড়িভাড়া ভাতা প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করেছে। এতে মন্ত্রণালয়ের আগে দেওয়া প্রতিশ্রুতির মতো ৭.৫০ শতাংশ বাড়িভাড়া অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘৭.৫০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন যুগের একটি পদক্ষেপ।’
এর আগে দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠিতে এ বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে।
সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায়, ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ