ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
রাজধানীতে গ্যাস বিস্ফো’রণ: দ’গ্ধ ৬ জন
সরকার ফারাবী: রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরের এই ঘটনার পর সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগারগাঁও এলাকা থেকে দগ্ধ ছয়জনকে সকালেই হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া, জলিল মিয়ার মেয়ে জামাই, বলেন, আগারগাঁও পাকা মার্কেটের ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে থাকা বাসায় শ্বশুরের পরিবার বসবাস করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। পরে দ্রুত তাদের বার্ন ইউনিটে আনা হয়। এখন তারা চিকিৎসাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে