ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দলের ব্যার্থতার পর শাকিবের স্ট্যাটাস
‘আমি কখনও হারি না; হয় জিতি নাহয় শিখি’
ডুয়া নিউজ: এবারের বিপিএলে প্রথমবারের মতো নাম লিখিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। এজন্য চলতি বিপিএলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় শাকিবভক্তদের মনে। তবে ব্যর্থতা দিয়েই চলতি বিপিএল শেষ করল ঢাকা ক্যাপিটালস। ৭ দলের টুর্নামেন্ট গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে মাত্র ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে যাত্রা শেষ হলো চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলের। যদিও দলের এমন ব্যর্থতায়ও আক্ষেপ নেই শাকিবের।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) নিজ দলের শেষ খেলার পর এক পেসবুকস্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়ক। সেখানে শাকিব খান লেখেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’
তিনি বলেন, ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন- আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি নাহয় শিখি! হয়তো আগামীতে আমাদের আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’
সর্বশেষ ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।’
আজ ঢাকা ও খুলনার ম্যাচ দেখতে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিব খান। তাকে নিয়ে বিপিএল কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে শাকিব খানকে বলতে শোনা যায়, ‘আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের কিছু ভুল ছিল। এটা বড় কোনো ব্যাপার নয়। পরবর্তী সময়ে আমরা ভুলগুলোকে শুধরে নিয়ে আরো ভালো করার চেষ্টা করবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)