ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ফের ভূমিকম্প, ঘুম ভাঙল আতঙ্কে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলো ভোরে হালকা ভূমিকম্পে কেঁপে ওঠে। সকালে অনেকেই ঘুম থেকে উঠে অনুভব করেন মৃদু দুলুনি, যা মুহূর্তের জন্য সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ। বৃহস্পতিবার ঠিক সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটি জানায়, এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার, যা স্বল্প গভীরতার হওয়ায় ঢাকায় হালকা দুলুনি অনুভূত হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূতাত্ত্বিকরা বলছেন, এমন ছোট ছোট কম্পন ভূ-পৃষ্ঠের চাপ কমাতে ভূমিকা রাখলেও ঝুঁকিপূর্ণ কাঠামোর ভবনগুলোতে সতর্কতা বজায় রাখা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত