ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষাবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়াল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে পারবে।
বুধবার (৩ ডিসেম্বর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এই তথ্য জানানো হয়। এর আগে তথ্য জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে এমআইএস (MIS) সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের এই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি বা সংশোধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক