ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শীতের ছোঁয়ায় রাজধানী, তাপমাত্রা ১৭ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শীতের অনুভূতি আরও ঘন হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শহরজুড়ে হালকা শীতের আমেজ তৈরি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশে আংশিক মেঘ থাকলেও সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে এই তথ্য দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাতাস বইবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হিসেবে নথিভুক্ত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা