ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ক্রেতা সংকটে হল্টেড ১৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (১ ডিসেম্বর) সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৪ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৩২২টির। যার মধ্যে ক্রেতা সংকটে হল্টেড হয়েছে ১৩ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ফার ইস্ট ফাইন্যান্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিস, জিএসপি ফাইন্যান্স, নূরানি ডাইয়িং এন্ড সোয়েটার, ইউনিয়ন ক্যাপিটাল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, সি অ্যান্ড এ টেক্সটাইলস, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স এবং তুং হাই নিটিং।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার ইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮১ পয়সা থেকে ৮৫ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৯০ পয়সা থেকে ২১ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। দিনশেষে কোম্পানিটির ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্স ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ, নূরানি ডাইয়িং এন্ড সোয়েটার ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ২০ পয়সা বা ৮.০০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলস ২০ পয়সা বা ৮.০০ শতাংশ, ফাস ফাইন্যান্স ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং তুং হাই নিটিং ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ টাকা ৯০ পয়সা, ২ টাকা, ৩ টাকা ২০ পয়সা, ২ টাকা ৩০ পয়সা, ২ টাকা ৩০ পয়সা, ১ টাকা ২০ পয়সা, ২ টাকা ৬০ পয়সা, ২ টাকা ৬০ পয়সা, ১ টাকা ৬০ পয়সা এবং ১ টাকা ৭০ পয়সায়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা