ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘ফজা পাগলা’ উপাধি নিয়ে তীব্র ক্ষোভ ফজলুর রহমানের
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনায় অনুষ্ঠিত বিএনপির কর্মী সম্মেলনে দলীয় প্রার্থী ফজলুর রহমান বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে ঘিরে প্রচারিত ‘ফজা পাগলা’ উপাধি তিনি অপমান হিসেবে দেখছেন এবং এই তকমা দিয়েছে স্বাধীনতাবিরোধী জোট বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন,“আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে ভিত্তিহীনভাবে আক্রমণ করা হচ্ছে।”বক্তব্যে তিনি সমর্থকদের উদ্দেশে শক্ত অবস্থানের আহ্বান জানান।
বক্তৃতার এক পর্যায়ে তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে তাকে নানা অপমান ও কটূক্তির শিকার হতে হয়েছে। তার ভাষ্যমতে, মুক্তিযুদ্ধকে অস্বীকার বা অপমান করার মতো বক্তব্য সহ্য করা যায় না, এবং এসব বক্তব্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করায় বিরোধীরা তাকে টার্গেট করছে বলে দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু