ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নারী উদ্যোক্তার অভিযোগে গণমাধ্যমকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় গণমাধ্যমকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর আকাশ নিবিরকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার রাতে মগবাজারের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আকাশ নিবির ও অন্যান্য আসামিরা তনির এবং তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর অশ্লীল তথ্য ছড়িয়েছেন, যা তনির সম্মানহানি করেছে। তনি অভিযোগ করেছেন, তারা ১২ লাখ টাকা বা একটি প্রাইভেটকার চাঁদা দাবি করত এবং টাকা দিতে না চাইলে এআই সফটওয়্যার ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও ভাইরাল করার হুমকি দিত।
আসামিরা একত্রিত হয়ে তনির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে পোস্ট করার পাশাপাশি তার আত্মীয়-স্বজনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছিল। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।
আকাশ নিবিরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। তিনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকায় এবং সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করায় বিষয়টি আরও আলোচিত হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত