ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিয়ের প্রশ্নে দেবের ‘গোপন পরিকল্পনা’, মুখ খুললেন রুক্মিণীও
বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সুপারস্টার দেব ও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্র। পর্দায় তাদের রসায়ন যেমন হিট, বাস্তবেও তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। ভক্ত থেকে গণমাধ্যম, সবার মনেই একটাই প্রশ্ন—কবে বাজবে এই জুটির বিয়ের সানাই? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া পৃথক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন তারা।
বিয়ের তারিখ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়া প্রসঙ্গে রুক্মিণী মৈত্র বেশ রহস্যমাখা উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘যেদিন সবাই আমাদের এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিনই আমরা হঠাৎ করে সবাইকে চমকে দেব।’
অন্যদিকে, দেবকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি টলিউডের ‘সালমান খান’ হয়েই থাকবেন, অর্থাৎ আজীবন অবিবাহিত থাকার পরিকল্পনা করছেন কি না? জবাবে দেব স্পষ্ট জানান, তিনি কারও মতো হতে চান না, দেব হয়েই থাকতে চান। তিনি বলেন, ‘আমি আজীবন ব্যাচেলর থাকব, এমনটা নয়। বিয়ে তো কপালের লিখন। তবে আমি অবশ্যই বিয়ে করব।’
সবচেয়ে কৌতুহলোদ্দীপক বিষয় হলো, দেব জানিয়েছেন বিয়ে নিয়ে একটি ‘গোপন পরিকল্পনা’ চলছে। খুব শিগগিরই সবাই সে বিষয়ে জানতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন এই সুপারস্টার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান