ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডিসেম্বরে দীর্ঘ ছুটি পাচ্ছে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: বছর ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে দীর্ঘ শীতকালীন অবকাশে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসাগুলোতে এই ছুটি শুরু হবে। তবে ছুটি থাকলেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই ছুটির মধ্যেই ২১ থেকে ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ছুটি শেষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।
কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছুটি ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত। এর আগের দুই দিন (১২ ও ১৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো কার্যত ১৬ দিন বন্ধ থাকবে। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২৮ ডিসেম্বর পুনরায় ক্লাস শুরু হবে।
ছুটি চলাকালীন সময়েও সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর