ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রেস সচিব
'শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নাশকতা নয়'
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত মাসে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’কে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি নিশ্চিত করেন, এটি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ছিল না।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রেস সচিব জানান, গত ১৮ অক্টোবর আমদানি কার্গো কমপ্লেক্সে ঘটা ওই আগুনের কারণ অনুসন্ধানে তুরস্কের বিশেষজ্ঞ দল, বুয়েট, ফায়ার সার্ভিস এবং সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করেছে। সবার প্রতিবেদনে বৈদ্যুতিক আর্কিং ও শর্ট সার্কিটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে কার্গো ভিলেজের চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। প্রেস সচিব জানান, কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত ৪৮টি ছোট লোহার খাঁচার অফিস ছিল। এসব এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্প্রিংকলার বা কোনো অগ্নিনির্বাপক হাইড্রেন্ট ছিল না।
নিরাপত্তা নিয়মের তোয়াক্কা না করে সেখানে পলিথিনে মোড়ানো কাপড়, রাসায়নিক পদার্থ, পারফিউম, বডি স্প্রে, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারি ও ওষুধের কাঁচামালের মতো দাহ্য বস্তু স্তূপ করে রাখা হয়েছিল। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত এসব দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে। তদন্তকালে মোট ৯৭ জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়