ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা।
সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিশেষজ্ঞরা জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বড় ভূমিকম্পের গুজব ভিত্তিহীন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিশেষজ্ঞদের দ্রুত সময়ের মধ্যে লিখিত পরামর্শ দেওয়ার নির্দেশ দেন এবং জানান, সরকার বিজ্ঞানসম্মত উপায়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
ড. ইউনূস বলেন, ‘আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নেব না। বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া মাত্রই সেই অনুযায়ী কাজ শুরু হবে। ইতোমধ্যে বিশেষজ্ঞ কমিটি ও টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে।’
সভায় বিশেষজ্ঞরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪৮ ঘণ্টা বা ১০ দিনের মধ্যে বড় ভূমিকম্প হবে’—এমন যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা গুজব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা কম, তবে পর্যাপ্ত প্রস্তুতি রাখা জরুরি।
বিশেষজ্ঞরা আরও জানান, জনসচেতনতা তৈরিতে তরুণদের কাজে লাগানো প্রয়োজন। এছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদ্যুৎ ও গ্যাস সংযোগের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়। সভায় গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সফটওয়্যারের মাধ্যমে ফাটল ধরা দুই শতাধিক ভবনের মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টাসহ বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি এবং আবহাওয়া অধিদপ্তরের শীর্ষ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানীদের সহায়তা নিতে ‘শুভেচ্ছা’ অ্যাপ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন