ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দিতে ১ কোটি টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড’ এবং ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ শীর্ষক প্রায় ১ কোটি টাকার পৃথক দু’টি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ প্রয়াত স্ত্রী নুরুন নাহারের স্মৃতি রক্ষার্থে ৮৯ লাখ টাকার একটি চেক আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
এছাড়া, ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে পরিবারের পক্ষে ১০ লাখ টাকার একটি চেক কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করেন রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। অনুষ্ঠানে আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা পরিবারের পক্ষে ৩ লাখ টাকার পৃথক একটি চেক হস্তান্তর করেন।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইসরাত জাহান কাকলী উপস্থিত ছিলেন।
নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড-এর আয় থেকে প্রতিবছর কলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের এম.এ. শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে বি.এ. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছাত্রীকে মাসিক ৪ হাজার টাকা হারে বছরে মোট ৪৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড-এর আয় থেকে রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড-এর আয় থেকেও শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?