ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভোটের সুষ্ঠু ব্যবস্থায় ইসিকে সহযোগিতার প্রতিশ্রুতি সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “সামনে দেশ একটি নির্বাচনের দিকে এগোচ্ছে। সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারের সঙ্গে কাজ করে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করবো।”
রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ও সেনাবাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে পদক এবং ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জন সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।
সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর