ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাসিনার রায়: সামাজিক মাধ্যম থেকে বিচারকদের ছবি মুছে ফেলার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংক্রান্ত ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসি ও তথ্য সচিবকে এই নির্দেশনা প্রদান করেন।
১৩ নভেম্বর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১।
রায় ঘোষণার পর সামাজিক ও সংবাদমাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় ট্রাইব্যুনাল এ বিষয় নজরে আনে। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে এসব ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল বলেন, মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা সবার জন্য স্বীকৃত, তবে তা দেশের আইনের মধ্যে থেকে ও অবমাননা ছাড়া হতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান