ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আবাসিক হলের ভবনের ঝুঁকি যাচাই ও জরুরি পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ শনিবার (২২ নভেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা নিষ্ঠুরতার শামিল।
ঝুঁকি মূল্যায়ন করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবিলম্বে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে সকল আবাসিক হলের ভবন পরিদর্শন করে কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং সেই প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। প্রাপ্ত মূল্যায়নে যেসব ভবন ও কক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবনগুলোর দ্রুত সংস্কার নিশ্চিত করতে হবে।
ডাকসুর বিবৃতিতে আরও বলা হয়, মূল্যায়ন সম্পন্ন না হওয়া এবং শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ জায়গায় স্থানান্তর না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে সেজন্য অনলাইনে ক্লাস পরিচালনার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ সম্পন্ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে ডাকসু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর