ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক: গত ৩৬ ঘণ্টার মধ্যে দেশে তৃতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এই সময়ে আতঙ্কিত হয়ে সিঁড়ি ব্যবহার করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পের সময় আহতদের মধ্যে তিনজন শামসুন্নাহার হলে, একজন কুয়েত মৈত্রী হলে, একজন বেগম রোকেয়া হলে এবং একজন মাস্টারদা সূর্যসেন হলে পড়েছেন। আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী।
শামসুন্নাহার হলের ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে পড়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে তার পা ভেঙে যেতে পারে। শামসুন্নাহার হলে আহত অন্য দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীও সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন।
বেগম রোকেয়া হলের একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মামুনুর রশিদ সিঁড়ি নামার সময় ধাক্কাধাক্কিতে হাতে ব্যথা পেয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত