ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
সরকার ফারাবী: ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচের পর বাংলাদেশের সমর্থকদের মনে এখন বড় প্রশ্ন এবার কবে মাঠে নামবে জাতীয় দল? একই সময়ে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ছন্দহীন প্রস্তুতির ধাক্কা সামলে আগামী বছরের দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের তারিখ জানিয়েছে ব্রাজিলও।
২০২৫ সালের জন্য আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই লাল-সবুজের। পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
১. বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, ২০২৬ সালের মার্চ মাসে মাঠে ফিরবে জাতীয় দল। ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাই–প্লে-অফের অংশ।
প্রতিপক্ষ: সিঙ্গাপুর
প্রতিযোগিতা: এএফসি এশিয়ান কাপ বাছাই (প্লে-অফ)
তারিখ: ৩১ মার্চ ২০২৬
সম্ভাব্য সময়: বাংলাদেশ সময় বিকেল ৫টা বা ৬টা
সিঙ্গাপুরের কাছে সর্বশেষ হারের স্মৃতি এখনও তাজা। তাই ঘরের মাঠে প্রত্যাবর্তন ম্যাচে সমর্থকদের আশা এইবার জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ।
২. ব্রাজিলের মার্চের দুটি হাই-প্রোফাইল ম্যাচ:
২০২৬ বিশ্বকাপের আগে তিউনিশিয়ার সঙ্গে হতাশাজনক ১-১ ড্র করেছে ব্রাজিল। বছরের শেষ প্রস্তুতি যেমন ব্যর্থ হয়েছে, তেমনি নতুন বছরে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষায় নামছে দলটি।
২০২৫ সালে আর কোনো ম্যাচ নেই সেলেসাওদের। ২০২৬ সালের মার্চে তারা খেলবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ-
প্রথম ম্যাচ
তারিখ: ২৮ মার্চ ২০২৬
প্রতিপক্ষ: ফ্রান্স
সময়: এখনো নির্ধারিত নয়
দ্বিতীয় ম্যাচ
তারিখ: ৩১ মার্চ ২০২৬
প্রতিপক্ষ: ক্রোয়েশিয়া
সময়: এখনো ঘোষণা হয়নি
এই দুই ম্যাচের পরে জুনে নরওয়ের বিপক্ষেও খেলবে ব্রাজিল। বিশেষজ্ঞদের ধারণা মার্চের জন্য ঘোষিত স্কোয়াডই হতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল।
নেইমার কি ফিরছেন?
সান্তোসের হয়ে নিয়মিত খেললে এবং পুরোপুরি ফিট থাকলে মার্চের স্কোয়াডে নেইমারের নাম থাকার সম্ভাবনা প্রবল। ইনজুরি না থাকলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে বলেই মনে করছেন ব্রাজিল কোচিং স্টাফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)