ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ু দূষণের শীর্ষে দিল্লি
ডুয়া ডেস্ক: ভারতের দিল্লি শহরের বায়ু বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, আর বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব পরিস্থিতি দেখা দিয়েছে।
তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ৪৪১, যা নির্দেশ করছে এখানে বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার দূষণ স্কোর ২৩৬। এর অর্থ, করাচির বাতাস খুবই অস্বাস্থ্যকর।
ঢাকা অবস্থান করছে ষষ্ঠ স্থানে। শহরটির দূষণ স্কোর ১৮৮, যা নির্দেশ করছে রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বায়ুর মানের স্কোর বিশ্লেষণ অনুযায়ী—
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা