ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাবিতে বাইক নিয়ে প্রবেশ করলেই জব্দ
নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা যে কোনো শিক্ষার্থীকে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে তা জব্দ করবে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধিমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জাবি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে শিক্ষার্থীদের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধ করা হয়েছে।
তবে গত ১৮ নভেম্বর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের দুই শিক্ষার্থী মোটরসাইকেলে ক্যাম্পাসে প্রবেশ করার সময় দুর্ঘটনার শিকার হন এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ছাত্রী গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাকসুর নেতৃত্বে শিক্ষার্থীদের অভিভাবক ও দুই শিক্ষকের উপস্থিতিতে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে তার মোটরসাইকেল জব্দ হবে এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিভাবকরা তাদের সন্তানদের সতর্ক ও সচেতন করার পাশাপাশি শিক্ষকরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের গেটসমূহে নিরাপত্তা শাখা সর্বোচ্চ পর্যায়ে ব্যবস্থা নিয়ে নিশ্চিত করবে যে, কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত