ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়ন বিতরণ ও ভোটগ্রহণ কবে?
নিজস্ব প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত তফসিল অবশেষে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই সময়সূচি ঘোষণা করেন। এর আগে, একই দিন ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের শুরুতে নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন বৈঠকে বসে এবং তফসিল চূড়ান্ত করে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যা ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। যাচাই-বাছাই শেষে আগামী ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি