ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আবারও সুবাতাস বইছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের পর আবারও শেয়ারবাজারে সুবাতাস বইতে শুরু করেছে। গত দুই দিনের ইতিবাচক ধারাবাহিকতার পর আজও (১৮ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই ইতিবাচক ধারাবাহিকতা আগামীদিনগুলোতেও অব্যাহত থাকবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা সম্প্রতি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তারা নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। এর পর থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী সংগঠনগুলো নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে ধরেছে। পাশাপাশি বাজার স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছে। এরই ফলস্বরূপ বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৬.৮৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৭.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭.৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৯.৭৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২০টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৮কোটি ৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩৪.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬১.৭৪ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা