ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুয়া নিউজ: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলায় দুই দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী পর্ব সম্পন্ন হয়েছে।
বুধবার(২৯ জানুয়ারি) রাজধানীর হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলায় দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
.jpg)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান- এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবু সালেহ্ মো: মহিউদ্দিন খাঁ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি।
অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাপনী দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়াও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
.jpg)
অনুষ্ঠানের অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনের দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এরপর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া