ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বড় উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের পর আগেরদিন (১৬ নভেম্বর) থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে উভয় শেয়ারবাজার। সেই ধারাবাহিকতায় আজও (১৭ নভেম্বর) বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে। আর সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- বেক্সিমকো ফার্মা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জিপিএইচ ইস্পাত, বিএটিবিসি, লাভেলো আইস্ক্রিম, আএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং সিটি ব্যাংক। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি ১৭ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৩ পয়েন্ট পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ২.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৮০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ১০৩ টাকা ৩০ পয়সা থেকে ১০৭ টাকায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ২১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ ২ পয়েন্টের বেশি যোগ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। আর ব্যাংকটির শেয়ার দর ১৪ টাকা ৬০ পয়সা থেকে ১৬ টাকায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৩৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ প্রায় ২ পয়েন্ট যোগ করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সায় উঠানামা করেছে। আর দিনশেষে ব্যাংকটির ৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাত প্রায় ২ পয়েন্ট, বিএটিবিসি ১ পয়েন্টের বেমি, লাভেলো আইস্ক্রিম ১ পয়েন্টের বেশি, আএফআইসি ব্যাংক ১ পয়েন্ট, মার্কেন্টাইল ব্যাংক ১ পয়েন্ট, বিএসআরএম লিমিটেড ১ পয়েন্ট এবং সিটি ব্যাংক ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)