ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লালমাটিয়া মহিলা কলেজের ৬ শিক্ষককে রাজস্বখাতে অস্থায়ী নিয়োগ
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সরকারি হওয়া লালমাটিয়া মহিলা কলেজের বেসরকারি আমলের ৬ জন শিক্ষককে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’-এর বিধি ৫ ও ৬ অনুসারে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর ধরা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কাজী নূরুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আত্তীকৃত কোনো শিক্ষককে অন্য কোথাও বদলি করা যাবে না। পাশাপাশি, আত্তীকরণ বিধিমালার বিধি-৭ অনুযায়ী কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে তাদের চাকরি স্থায়ী করা হবে।
নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন প্রাণিবিদ্যায় কানিজ ফাতেমা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ফরিদা ইয়াসমীন, আফসারী খানম, ব্যবস্থাপনায় শাহানা আফরিন লুনা, মীর ফাতেমা বেগম এবং সমাজকর্মে সম্পা দাস। এই শিক্ষকদের সবার ক্ষেত্রেই আগের ‘প্রভাষক (নন-ক্যাডার)’ পদনাম প্রতিস্থাপিত হয়ে ‘সহকারী অধ্যাপক (নন-ক্যাডার)’ পদে আত্তীকরণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)