ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ডিএমপির ছয় অতিরিক্ত উপ-কমিশনারের রদবদল
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির ওয়েব পোর্টালে এই আদেশ প্রকাশিত হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মো. আখিউল ইসলাম পিওএম-উত্তর বিভাগ থেকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন)-এর মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির (ট্রাফিক) মতিঝিল বিভাগের পরিত্রাণ তালুকদারকে (ট্রাফিক) মিরপুর বিভাগে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ডিএমপির (ট্রাফিক) মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে (ট্রাফিক) মতিঝিল বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক (ট্রাফিক-অ্যাডমিন) দপ্তরের শারমিন আকতার চুমকিকে পিওএম পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়