ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রেমিট্যান্স প্রবাহে সুবাতাস, ১২ দিনে এলো ১৩৪৬ মিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছর ২০২৫-২০২৬ সালে একদিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর সমতুল্য প্রায় ১ হাজার ৪০৬ কোটি টাকা, যেখানে ১ ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১২২.২৮ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, নভেম্বর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বাংলাদেশে প্রেরণ করেছেন ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৪৬৮ কোটি টাকা।গত বছরের একই সময়ে দেশে এসেছে ৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার, যার ফলে এবার রেমিট্যান্স প্রবাহে ৩৯.৬ শতাংশের বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
চলতি অর্থবছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স সংগ্রহ হয়েছে ১১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি।অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এছাড়া, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে