ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত মোস্তফা কামরুস সোবহান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিাকভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো টানা মেয়াদে দায়িত্ব পেলেন মোস্তফা কামরুস সোবহান।
আজ বুধবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ অক্টোবর রূপালী বিমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করে, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে।
প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএর সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র সন্তান মোস্তফা কামরুস সোবহান দেশের ব্যবসায়িক অঙ্গনে একজন সফল ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতা।
বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের উরুগুয়ের সম্মানিত কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। কোম্পানির পরিচালনা পর্ষদ বলেছে, তার পুনর্নিয়োগ রূপালী ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ দিকনির্দেশনা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির প্রতি আস্থার প্রতিফলন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)