ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
ঢাবি আরবী বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানভীর রহমান ও তামান্না খাতুন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবী ভাষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটি জাতিসংঘের স্বীকৃত অন্যতম একটি ভাষা। বিশ্বের বৃহত্তর জনগোষ্ঠীর এই ভাষায় দক্ষতা অর্জন করলে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনের অপব্যবহার না করে ভাষা ও সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে এই সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। অ্যালামনাই নেটওয়ার্ক জোরদারের মাধ্যমে সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে ডাকসু ও হল সংসদ নির্বাচনে আরবী বিভাগ থেকে নির্বাচিত ২৩ জন ছাত্র প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ‘এজেএম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি ফান্ড’ এবং ‘খন্দকার মো. হাবিবুল্লাহ বৃত্তি ফান্ড’ থেকে বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এর আগে, উপাচার্য আরবী বিভাগের সংস্কারকৃত শামসুল উলামা আবু নসর অহীদ লেকচার হল এবং অধ্যাপক আ ন ম আব্দুল মান্নান খান সেমিনার লাইব্রেরি উদ্বোধন করেন। আরবী বিভাগের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর আর্থিক সহায়তায় বিভাগের লেকচার হল এবং লাইব্রেরি আধুনিকায়ন ও সংস্কারেরকাজকরাহয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে