ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাবেক এমপিদের শুল্কমুক্ত ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে। এ গাড়িগুলো পূর্বে দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের নামে আনা হয়েছিল।
এ বিষয়ে এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যথাযথ শুল্ক না পরিশোধের কারণে এসব গাড়ি এখন যানবাহন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গাড়িগুলোর ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কি না, তা জানতে চট্টগ্রাম কাস্টম হাউস এনবিআরের কাছে নির্দেশনা চেয়েছিল।
গত বছরের ৮ ডিসেম্বর এনবিআর চট্টগ্রাম কাস্টম হাউসকে জানিয়েছিল যে, এসব গাড়ি খালাসের সময় শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না। আমদানিকারকরা স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধ করে গাড়ি খালাস করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ৩১টি গাড়ি কেউ শুল্ক-কর পরিশোধ করে খালাস করেননি। তাই ২০২৩ সালের কাস্টমস আইনের ধারা ৯৪(৩) অনুসারে গাড়িগুলো নিলামে তোলা হয়েছিল। তবে নিলামে কেউ যৌক্তিক মূল্য বিড না করায়, গাড়িগুলো বিক্রি না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের জন্য বিশেষ আদেশ জারি করা হয়েছে।
শুল্ক-কর সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই ৩১টি গাড়ির মোট শুল্ক-কর ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। উচ্চ মূল্যের গাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্ক-কর ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন শুল্ক-কর ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।
এনবিআর জানিয়েছে, ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট গাড়ির আমদানিকারক সমস্ত প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে চান, তবে চট্টগ্রাম কাস্টম হাউস তাদের অনুকূলে খালাসের ব্যবস্থা করতে পারবে। এমন ক্ষেত্রে, সরকারি যানবাহন অধিদপ্তর ওই গাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফেরত দেবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি