ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারের তিন ব্যাংকের নতুন এমডি চুড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসছেন। ইতোমধ্যে ওয়ান ব্যাংকে নতুন এমডি যোগ দিয়েছেন এবং সাউথইস্ট ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) নতুন এমডির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা চলতি মাসেই যোগ দেবেন বলে ব্যাংক খাত সূত্রে জানা গেছে।
জানা গেছে, ওয়ান ব্যাংকের এমডি পদে গত রোববার যোগ দিয়েছেন মুহিত রহমান। তিনি বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ কার্যক্রমে এমডি হিসেবে কর্মরত ছিলেন। মুহিত রহমান ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং এর আগে আমেরিকান এক্সপ্রেসে কাজ করেছেন। গত ফেব্রুয়ারিতে ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজের মেয়াদ শেষ হওয়ার পর পদটি শূন্য ছিল। দেশের আর্থিক খাতে ট্রেজারি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুহিত রহমান ব্যাংকটিকে নতুন করে সাজানোর পরিকল্পনা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর আগে চলতি বছরের ৪ মে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল। পদত্যাগের পর থেকে ব্যাংকটির নতুন এমডি খোঁজা হচ্ছিল। ব্যাংকটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খালিদ মাহমুদ খান, যিনি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত। চলতি মাসেই তিনি ব্যাংকটিতে যোগ দেবেন বলে জানা গেছে।
এছাড়া, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) এমডি হাবিবুর রহমান গত মার্চে পদত্যাগ করেন। এখন এই ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মইনুল কবির। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত। তিনিও চলতি মাসেই এমডি পদে যোগ দেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, মেঘনা ব্যাংকের পর্ষদে পরিবর্তন হওয়ার পর এমডি কাজী আহ্সান খলিল গত ২৭ জুলাই পদত্যাগ করেন। জানা গেছে, এমডি পদের জন্য পর্ষদ একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে এবং বেসরকারি খাতের একটি শীর্ষ ব্যাংকের বর্তমান এমডিকে এই পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এটি এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে নতুন এমডি পাবে মেঘনা ব্যাংক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)