ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ নভেম্বর ১১ ২১:১৪:৫৫

ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড প্রেরণ করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠানোর কথা জানিয়েছে। কোম্পানিটি বিএফটিএন সিস্টেমের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে।

আলোচ্য অর্থবছরের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে এটি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে। অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কাছে ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করেছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত