ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাজারে প্রাণ সঞ্চারের নেতৃত্বে ৭ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : টানা ৭ কর্মদিবস টানা পতনের পর আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সূচক বেড়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৭৩ পয়েন্টে। আর সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসিআই, রেনেটা, ওয়ালটন হাইটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউসিবি। আজ ডিএসইর সূচকে এই ৭ কোম্পানি ১৩ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ৪ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। আর ব্যাংকটির শেয়ার দর ১২ টাকা ১০ পয়সা থেকে ১৩ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৫৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬৬ টাকা ৭০ পয়সা থেকে ৬৮ টাকায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে এসিআই। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ৪.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮২ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭৫ টাকা ৫০ পয়সা থেকে ১৮৫ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটা ১ পয়েন্টের বেশি, ওয়ালটন হাইটেক প্রায় ১ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্ট এবং ইউসিবি ১ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)