ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের ব্যাপারে কথা বলতে আসিনি: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীরা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করলে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।” পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কিত বক্তব্যে বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। রাজশাহীর টিটিসি মেয়েদের প্রশিক্ষণের জন্য দেশের অন্যতম কেন্দ্র।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত